1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে নিজের গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সিদ্ধিরগঞ্জে নিজের গায়ে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে এক নারী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম।

নিহত নারীর নাম জাহানারা বেগম (৫০)। জালকুড়ির ৯ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী।

পরিবার জানান, রাতে ওয়াশরুমে গিয়ে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন জাহানারা। রাত আড়াইটার দিকে প্রতিবেশীরা ওয়াশরুমে আগুন দেখতে পেয়ে সেখানে গিয়ে জাহানারাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহিনুর আলম জানান, খবর পেয়ে আমরা সাথে সাথে পুলিশের একটি টিম পাঠাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট