1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের পরিচিতি সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের পরিচিতি সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারী ) সকালে দেওভোগ হৃদম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন ( ২০২৫ – ২০২৭) আলহাজ্ব বদিউজ্জামান বদু এর নেতৃত্বাধীন হোসিয়ারী মালিক ঐক্য জোট এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে বদিউজ্জামান বদু বলেন, হোসিয়ারী মালিকদের কল্যানে যা যা করনীয় সব কিছু করবো। সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমার বিশ্বাস আমার পুরো প্যানেলের ১৮ জনকেই আপনারা ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন । আপনারা দেখেছেন আমি কখনো কোনো অন্যায় কাজেকে প্রশ্রয় দেইনি আগামীতে ইনশাআল্লাহ দিবোনা।

তিনি আরও বলেন, মার্কেটে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে তাই ইতিমধ্যে মার্কেটের জন্য দুটি গেইট এর অর্ডার করেছি। দোকানদার যারা আছেন দোকানের ভিতরে এবং বাইরে উভয় স্থানে সি সি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করুন। ১৫ বছর পূর্বে আমি একটি এফডিআর করেছিলাম যেটা আর কয়েকমাস পর শেষ হবে। তখন ঐ টাকা দিয়ে আমাদের উন্নয়ন কাজ করতে পারবো এবং আপনাদের জন্য ক্লাবের ব্যবস্থাও করা হবে। অনেকে জানেই না সমিতি আছে নাকি নাই। এর কারন হলো কোন নির্বাচন হয় নি। আর আপনাদের কাছে আমার দাবী রইলো যেহেতু আপনারা আমাকে চেয়ারম্যান বানাতে চান তাই আমাকে পুরো প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আলহাজ্ব বদিউজ্জামান বদুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ গ্রুপের পরিচালন পদ প্রার্থী আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ ও নাসিম আহমেদ।

প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট