1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপহরণের ৪ দিন পর ভুক্তভোগীসহ অপহরণকারী গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

অপহরণের ৪ দিন পর ভুক্তভোগীসহ অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অপহরণের ৪ দিন পর ভুক্তভোগীসহ অপহরণকারী রনি মোল্লা (৩৫) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে অভিযান চালিয়ে অপহরণকারী রনি মোল্লাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার বাসেদ মোল্লার ছেলে।

স্থানীয় বাসিন্দা হাসান মাহমুদ জানান, রনি মোল্লা বিদেশে লোক পাঠানোর আদম ব্যবসার সাথে জড়িত। গত ৫-৬ মাস ধরে সোনারগাঁওয়ের বেশ কিছু মানুষকে ইউরোপে পাঠানোর কথা বলে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ইউরোপে লোক পাঠাতে না পেরে ঢাকার যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা তার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আলীকে বাড়িতে এনে টাকা আদায়ের জন্য মারধর করে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারি বলেন, “রনি মোল্লাকে অপহরণের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলা রয়েছে। তাকে আগামীকাল অপহরণের মামলায় আদালতে প্রেরণ করা হবে এবং পরবর্তীতে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট