1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বানিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২২ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

বানিজ্য মেলায় ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বানিজ্য মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো মেলা প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়ে যায়। উভয়পক্ষের ২২ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে লাঠিচার্জ করেন। পুলিশ রাকিব ও হাবিব নামের দুইজনকে আটক করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিএম কালেকশন ও আশিক ফ্যাশন নামে ক্রোকারিজ ও ব্লেজারের দোকানের কর্মচারীরা ক্রেতা নিজেদের দোকানে নেওয়া নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার জের ধরে দুই দোকানের কর্মচারীরা লাঠিসোঠা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। এসময় পুলিশসহ দুই উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন।

জেলা ’গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্রোকারিজ ও ব্লেজার দোকানের কর্মচারীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট