1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ব্যাটারীচালিত রিকশা এবং ফুটপাত দখল যানজটের অন্যতম কারণ: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ব্যাটারীচালিত রিকশা এবং ফুটপাত দখল যানজটের অন্যতম কারণ: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জ শহরে বর্তমানে দুইটি প্রধান সমস্যা হলো ব্যাটারীচালিত রিকশা এবং ফুটপাত দখল। এই দুটি বিষয় শহরের যানজটের জন্য অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “ছয় মাস আগে, অটো রিকশাগুলোর কিছুটা নিয়ন্ত্রণ ছিল। শহরের প্রবেশমুখগুলোতে প্রশাসনের লোকেরা বসে এসব রিকশা নিয়ন্ত্রণ করতো। তবে এখনো এই রিকশাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব, যদি প্রশাসন তাদের অবস্থান ঠিক রাখে। আমি অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলতে চাই, সিটি করপোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে—৫ই আগস্টের পর তারা ব্যাটারী রিকশা এবং অটো রিকশার লাইসেন্স দেওয়া শুরু করেছে, এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। এই লাইসেন্স দেওয়ার কারণে বর্তমানে শহরে যানজট আরও বেড়ে গেছে।”

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে যানজট নিরসনের লক্ষে সামাজিক, রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ পৃথিবীর বুকে বাংলাদেশের প্রধান নদী বন্দর হিসেবে পরিচিত। এখানে বাস স্টেশন এবং রেল স্টেশন একসাথে থাকা স্বাভাবিক। তবে অনেকেই বলছেন, চাষাঢ়া দিয়ে রেললাইন আনা সম্ভব নয়। আমি বলবো, রেললাইন নিচে বা উপরে করা হলে এটি সম্ভব হতে পারে। যানজট নিয়ন্ত্রণ করতে হলে ফুটপাত দখলকারী হকারদের নিয়ন্ত্রণ করতে হবে।”

মীর জুমলা রোডের বিষয়ে তিনি বলেন, “মীর জুমলা রোডে দোকান বসিয়ে যান চলাচল বিঘ্ন ঘটানো হচ্ছে, অথচ দ্বিগুবাবু বাজারে জায়গা থাকার পরও তারা সেখানে বসে না। আমি মনে করি, যদি মীরজুমলা রোড দ্রুত চালু করা হয়, তাহলে যানজট অনেকটা কমে যাবে।”

অটো রিকশার বিষয়ে সাখাওয়াত বলেন, “সিটি কর্পোরেশন যে লাগামহীনভাবে লাইসেন্স দিয়েছে, সেটি বন্ধ করা উচিত।”

তিনি বলেন, “প্রশাসন এবং আমাদের, যারা এখানে আছি, তাদের যৌথ উদ্যোগে নির্দিষ্ট জায়গায় হকারদের বসিয়ে মূল রাস্তা সঠিকভাবে রাখা হলে এই সমস্যা সমাধান হবে।”

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বির সঞ্চলনায় এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব নূর কুতুবুল আলম, সেনাবাহিনীর পক্ষে ক্যাপ্টেন মাহফুজ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা দীন ইসলাম, মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক রাহুল আরেফিন, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহম্মেদ, বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শওকত আলী, আহমেদুর রহমান তনু, জেলা ছাত্র ফেডারেশনর সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট