1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহীদ মিনারে ছাত্রলীগ সন্দেহে ৫ জনকে পুলিশে দিলো জনতা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

শহীদ মিনারে ছাত্রলীগ সন্দেহে ৫ জনকে পুলিশে দিলো জনতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ৫ জন যুবককে আটকে তাদের ‘ছাত্রলীগের নেতা-কর্মী’ আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তবে, প্রাথমিক তদন্তে তাদের চারজনের সাথে আওয়ামী লীগ বা দলটির সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা পায়নি পুলিশ।

একজন যুবলীগের পদে রয়েছেন বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ।

তবে পুলিশি হেফাজতে থাকা ওই ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, শহীদ মিনারে কয়েকজন যুবককে আটকে জড়ো করেন সেখানে থাকা কয়েকজন তরুণ ও যুবক। ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে জেরা করা হয়। মোবাইল ফোনও ঘাটেন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ পরে পাঁচ যুবককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

ওই ব্যক্তিরা এখনও সদর মডেল থানায় পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, ‘ছাত্রলীগ সন্দেহে পাঁচজনকে শহীদ মিনারে ছাত্র-জনতা আটক করেছে খবর পেয়ে সেখানে যাই। পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বিবেচনা করে তাদের হেফাজতে নিয়ে থানায় আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানা গেছে, তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠনের সাথে জড়িত নন। তারা সকলেই ইনডিভিজ্যুয়াল হিসেবে শহীদ মিনারে গিয়েছিলেন। সন্দেহের বশে তাদের আটক করা হয়।’

তবে, একজন ব্যক্তির সাথে যুবলীগের রাজনীতির সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সে যুবলীগের একটি শাখা কমিটির পদেও রয়েছে। তার বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট