1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নামে ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক নেতারা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে চাষাঢ়া রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা পোস্টার লাগানোর ঘটনায় জড়িতদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়ে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেন, “ডিসি, এসপিকে স্পষ্টভাবে বলতে চাই, জড়িতদের গ্রেফতার করা না হলে আপনাদের অফিস ঘেরাও করা হবে।”

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন অভিযোগ করেন, “ছাত্রলীগ সবসময় চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। অয়ন ওসমানের অনুসারীরা তাকে খুশি করতে পোস্টার লাগিয়েছে, যা আমরা মেনে নেব না।”

বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়ান বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমরা ঠিকমতো চলাফেরা করতে পারিনি। যারা এই পোস্টার লাগিয়েছে, তাদের আমরা দেখলে শহর থেকে বিতাড়িত করবো।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “ছাত্রলীগ এমন একটি সংগঠন যারা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। এই সংগঠনের পোস্টার লাগানোর অনুমতি কারা দিচ্ছে?”

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মন আহমেদ ইমন, এবং ছাত্রদলের নেত্রী কাজী কর্ণিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট