1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় পৃথক স্থানে দুই লাশ, ১জনের পরিচয় শনাক্ত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

শীতলক্ষ্যায় পৃথক স্থানে দুই লাশ, ১জনের পরিচয় শনাক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো (খাদ্যগুদাম) এলাকা থেকে অজ্ঞাত (৪৫) পুরুষ ও একই দিন দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের কুতুবপুর থেকে আরেকটি অজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশ মর্গে পাঠালে ২৮ বছর বয়সী যুবকের পরিচায় শনাক্ত করে পুলিশ।

শনাক্ত হওয়া মরদেহ যুবকের নাম সাইফুল ইসলাম (২৮)। সে ফতুল্লা এলাকার বাসিন্দা, তিনি ৩ দিন আগে নিখোঁজ হয়েছিলো। শুক্রবার (১৭ জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. আব্দুল মাবুদ।

ইন্সপেক্টর মো. আব্দুল মাবু জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পৃথক দুইটি স্থান থেকে শীতলক্ষ্যা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশ দুটির শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে লাশ দুটি ৪-৫ দিনের আগে হবে। লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, রাত পৌনে ৯টায় পর্যন্ত উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে সকালে ২৮ বছর বয়সী যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। সে ফতুল্লা এলাকার বাসিন্দা। আমরা ইতোমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করেছি। ময়নাতদন্ত শেষ হলে ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া অপর লাশটি একজন বৃদ্ধের। আমরা তার পরিচয় শনাক্তে কাজ করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট