1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির দাবিতে স্বজনদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
স্বেরাচারী সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরকারের আমলে মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করে আসছেন শত শত সাধারন মানুষ। বছরের পর বছর হাসিনা সরকারের সময় দায়েরকৃত মিথ্যা মামলায় চার দেয়ালের অন্ধকারে জীবন অতিবাহিত করে আসছেন তারা।

মিথ্যা মামলায় কারাভোগ করা সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন বন্দীদের স্বজনরা। ১৫ (জানুয়ারী) বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাহমুদ হাসান রনির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্বাধীনতা অধিকার আন্দোলনের চেয়ারম্যান ড. কাজী মনিরুজ্জামান মনির।

প্রধান বক্তা মনিরুজ্জামান মনির তার বক্তব্যে বলেন, ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে স্বেরাচারী হাসিনা সরকারের৷ তবে, স্বেরাচার সরকারের পতন হলেও তাদের নির্যাতনের ক্ষত এখনো রয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারনে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দী রাখা হয়েছে শত শত মানুষকে। কিন্তু বর্তমান সরকার মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছেন না। আশাবাদ ব্যাক্ত করি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার মিথ্যা মামলায় দীর্ঘ সময় কারাভোগ করা বন্দীদের মুক্তির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন।

বন্দীদের স্বজনরা বলেন, রাজনৈতিক পরিচয়ের কারনে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে নিরপরাধ সাধারন মানুষদের। ৫ আগষ্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেন, কিন্তু বর্তমানে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কিংবা কারাগার থেকে মুক্তির কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতিদ্রুত আমাদের পরিবারের ভুক্তভোগী যারা বিনা বিচারে কারাগারে বন্দি রয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।

ভুক্তভোগী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন ইফতি, দীপ্তি, জিতু, আইরিন বেগম, মাহমুদা বেগম সহ তিন শতাধিক সদস্য।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা কারাগারে কারা বিধি ৫৬৯ ধারায় যে সকল বন্দীরা ২০ বছরের অধিক সময় সাজা ভোগ করেছেন তাদের মধ্যে নাসির পিতা- দুদু মিয়া, আঃ হালিম পিতা-আবুল কালাম, রমযান পিতা-আঃ রব, সৈয়দ পিতা-নাসির উদ্দিন, ছোট শাহাদাত পিতা-আবুল কাশেম, বড় শাহাদাত পিতা-মৃত হাজ্বী আলী আহাম্মদ, নারায়ন সরকার পিতা-মৃত-চান মোহন সরকার, আঃ রব, মজিবর, জুয়েল, আক্তার, আরিফ, রানা, গৌতম, সাইফুলসহ আরো অনেকে দেশের বিভিন্ন কারাগারে কারাভোগ করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট