1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ইউরোপিয়ান রাষ্ট্রদূত মাইকেল মিলার, এলডিসি নিয়ে সহযোগীতা চাইলেন বিকেএমইএ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

না.গঞ্জে ইউরোপিয়ান রাষ্ট্রদূত মাইকেল মিলার, এলডিসি নিয়ে সহযোগীতা চাইলেন বিকেএমইএ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বেশ কয়েকটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার। সোমবার (১৩ জানুয়ারি) বিকেএমইএ’র নেতৃবৃন্দ’র সাথে তিনি কারখানা গুলো পরিদর্শন করে। পরে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলার।

এ সময় বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের সাথে সভা করেন। ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আশ্বস্তের পাশাপাশি শ্রমিক আইনের উপর জোর দেন। মাইকেল মিলার প্রথমে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড নামের একটি কারখানা পরিদর্শন করেন। পরে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আবার সদর উপজেলার ফতুল্লা অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন।

সভায় নানা বিষয় নিয়েও কথা বলেন এবং বিকেএমইএ পরিচালনা পর্ষদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় বিকেএমইএ’র প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, ২০২৬ সালে আমরা যে গ্র্যাজুয়েশনে যাবো সে ব্যাপারে তাকে অবহিত করেছি। যদি আমাদের সরকার তা স্থগিত করে সেক্ষেত্রে তার সহযোগীতা চেয়েছি। এ সময়ে তিনি পোশাকের সঠিক মূল্যের কথা তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিক আইন ও পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট