1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন নিয়ন্ত্রণে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে আগুন নিয়ন্ত্রণে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে আল রাজি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টায় উপজেলার পৌরসভার কর্ণগোপ এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

এ ব্যাপারে আল রাজি স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম ১ কোটি ২০ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি দাবী করেছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, কারখানাটিতে নাইট শিফটের কাজ চলা অবস্থায় মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, খবর পেয়ে রাত্র সোয়া এগারোটার দিকে আমরা পৌঁছে রাত্র১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনের মেটালিক ঘর্ষণে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এই অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পরিমাণ বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট