1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

সোনারগাঁয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

সোনারগাঁয়ে ছুরিকাঘাতে বাবাকে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছেলে রিপাতকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করুন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারী। এদিকে রবিবার সন্ধ্যায় রূপগঞ্জে গোলাকান্দাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার সন্ধায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে আসামী রিফাত কে গ্রেফতার করা হয়। এঘটনায় নিহত শফিকুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে তার ছেলে রিফাত কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানায়, রবিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নিহত শফিকুল ইসলাম (৪৫) এর কাছে ছেলে রিফাত ২ হাজার টাকা চায়। টাকা না দেওয়ায় কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে ছুড়িকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই শফিকুল ইসলামের মৃত্যু হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট