1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নীতি ও আদর্শবান নেতৃত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়: মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

নীতি ও আদর্শবান নেতৃত্ব ছাড়া পরিবর্তন সম্ভব নয়: মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, “স্বাধীনতার ৫৩ বছর পরও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র ব্যক্তির পরিবর্তন হলেও নীতি ও আদর্শের কোনো পরিবর্তন হয়নি।”

তিনি আরও বলেন, “দুর্নীতিগ্রস্তদের মাধ্যমে দুর্নীতি দূর করা সম্ভব নয়। একইভাবে সন্ত্রাসীদের মাধ্যমে সন্ত্রাস বন্ধ করা কিংবা ডাকাতদের মাধ্যমে ডাকাতি রোধ করা যায় না। জনগণের দুর্দশা লাঘব করতে হলে নীতিবান ও আদর্শবান নেতাদের ক্ষমতায় আনতে হবে।”

মুফতি মাসুম বিল্লাহ শুক্রবার (২০ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ নম্বর ওয়ার্ড আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, “গত ৫৩ বছর ধরে দেশ পরিচালনায় সিন্ডিকেট করে লুটপাটের মাধ্যমে দেশের সম্পদ লুটে নেওয়া হয়েছে। জনগণের রক্ত নিয়ে যারা বারবার হোলি খেলেছে, তাদের ক্ষমতায় দেখতে চায় না জনগণ।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম বলেন, “নীতিহীন নেতাদের পরিবর্তন করে নীতিবান নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া দুর্নীতি, দুঃশাসন, ও সিন্ডিকেটমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মুহা. বিল্লাল হোসেন, সহ-সভাপতি ইসমাইল, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, যুবনেতা মাওলানা নাসির উদ্দিন, এবং ছাত্র আন্দোলনের থানা সভাপতি খালেদ সাইফুল্লাহ সানভীর।

নেতারা জনগণকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের পাশে থাকার আহ্বান জানান এবং দাবি করেন, তাদের আদর্শিক নেতৃত্ব দেশের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট