1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মানুষদের জিম্মি করেছিল গডফাদাররা, না.গঞ্জবাসী প্রতিহত করেছে: রনি - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

মানুষদের জিম্মি করেছিল গডফাদাররা, না.গঞ্জবাসী প্রতিহত করেছে: রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‘তারা কাশি দিয়ে ধমক দিয়ে নারায়ণগঞ্জ খালি করতে চেয়েছিল। অথচ আমাদের হাঁচি, কাশি কিছুই দিতে হয়নি। তারা নারায়ণগঞ্জ ছেড়ে পালিয়ে গিয়েছে। কারণ তারা নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করেছিল। এ শহরকে তারা লুটপাট করে খেয়েছে। তাই সকল শ্রেনীর মানুষ এই স্বৈরাচারের গডফাদারের বিরুদ্ধে মাঠে নেমে তাদের প্রতিহত করছে।’

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শহরের মাসদাইর ঈদগাহ মাঠে বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বিজয় র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসব কথা বলেন তিনি। এ সময় সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর বিশাল র‌্যালি ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হয়ে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া পর্যন্ত প্রদক্ষিন করে।

মশিউর রহমান রনি বলেন, যুবদলকে ধ্বংস করতে নারায়ণগঞ্জের একটি ছিঁচকে চোর যার সন্তান এলাকায় ছিনতাই, ডাকাতির হোতা সেই অয়ন ওসমানের বাবা শামীম ওসমানের সকল অপকর্মের বিরুদ্ধে দোলন, টিপু, খালেক ভাইরা রাজপথে ছিল। নিজের জীবন বাজি রেখে, পরিবারের কথা না ভেবে মাটিতে ঝাঁপিয়ে পড়েছিল। তারেক রহমান এ মানচিত্র রক্ষা করতে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের মাঠে নামিয়ে হাসিনার বিদায় নিশ্চিত করেছেন। বিগত সতেরো বছর আমরা নারায়ণগঞ্জে থাকতে পারিনি। আমাদের বাড়ি ছাড়া করা হয়েছিল। বাড়ি ছাড়া হলেও আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট