1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক মারধরের ঘটনায় বিএনপি নেতা ইকবাল বহিষ্কার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

সাংবাদিক মারধরের ঘটনায় বিএনপি নেতা ইকবাল বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের ঘটনায় বিএনপির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলবল নিয়ে সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ জন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি এসি বাসে (আসিয়ান) এ ঘটনা ঘটে। বাসচালক মো. নয়নের অভিযোগ, যানজটের কারণে ঘন ঘন ব্রেক কষার কারণে যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। যাত্রীদের মধ্যে থাকা বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে ধমক দেন এবং পাল্টা প্রতিক্রিয়া দিলে হুমকি দেন।

পরবর্তী পর্যায়ে, সানারপাড়ে বাস থামার পর প্রায় ২৫-৩০ জন কর্মী বাসে হামলা চালায় এবং চালককে মারধর করে। মিনহাজ আমান ঘটনার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট