1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

রূপগঞ্জে ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইজিবাইকের ধাক্কায় রিয়াদ হাসান (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত হয়েছেন আরোহী কাজল মিয়া (২৪)।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াতক আলী।

নিহত রিয়াদ হাসান রূপগঞ্জ উপজেলার বানিয়াদী গ্রামের বাসিন্দা ও একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি।

পুলিশ জানায়, উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রিয়াদ হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ হাসানকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী কাজল মিয়ার চিকিৎসাধীন আছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট