1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সমন্বয়কদের গাড়িতে হামলার অভিযোগে আরও ৩জন আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সমন্বয়কদের গাড়িতে হামলার অভিযোগে আরও ৩জন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল উদ্ধার করা হয়। যারমধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মুঠোফোন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আটককৃতরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার হোসেন ওরফে রাজিব ও মিন্টু মিয়া। তথ্যটি নিশ্চিক করেছেন সোনারগাঁ থানার সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ এম এ আবদুল বারী।

তিনি জানান,রবিবার রাতে মোগরাপাড়া এলাকায় সমন্বয়কদের গাড়ি আটকে মোবাইল ছিনতাই হয়। পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। সে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে চোরাই মোবাইলসহ আরও তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট