1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
লং মার্চের জন্য প্রস্তুত যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

লং মার্চের জন্য প্রস্তুত যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চে যোগ দিতে প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। জেলার বিভিন্ন পয়েন্ট থেকে ‘ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা’ নিয়ে আগরতলা অভিমুখে যাত্রা শুরু করবেন তারা।

বুধবার সকালে তারা ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ভুলতা-গাউছিয়া হয়ে যাত্রা শুরু করবেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে কথা বলে জানা গেছে, সংগাঠনিকভাবে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্ট থেকে দলগতভাবে তাদের যাত্রা শুরু হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন নেতা-কর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে হাজারো নেতা-কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় জড়ো হবেন। পরে ঢাকা-নারায়ণগঞ্জ-সিলেট মহাসড়ক হয়ে তারা যাত্রা শুরু করবেন।

যুবদল নেতা মশিউর রহমান রনি বলেন, ‘লং মার্চ কর্মসূচি উপলক্ষে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা প্রতিবেশী দেশের প্রতি বন্ধুত্বের বার্তা নিয়ে রওয়ানা হবো।’

অনুসারী নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুত রয়েছেন মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদও। সকালে তার নেতৃত্বে অনুসারী নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জড়ো হবেন। পরে সেখান থেকে লং মার্চে যোগ দিবেন তারা।

প্রস্তুতি রয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানারও। অনুসারী নেতাকর্মীদের নিয়ে তিনিও লং মার্চে অংশ নেবেন বলে জানা গেছে।

তবে, সরাসরি ঢাকায় জমায়েতের কথা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রকিবুর রহমান সাগর। তার নেতৃত্বে অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে যাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

সাগর বলেন, ‘আগামীকাল আমরা ঢাকা ইউনিটের সাথে যুক্ত হবো। সেখান থেকেই তাদের সাথে লং মার্চে অংশগ্রহণ করবো।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট