1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের আরও ২৫৫টি পরিবার প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

নারায়ণগঞ্জের আরও ২৫৫টি পরিবার প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছে

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আরও ২৫৫টি পরিবারকে ঘর দিবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলাটির ভূমিহীন ও গৃহহীনদের এ সব ঘর দেওয়া হচ্ছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর উপজেলা পরিষদ থেকে এ সকল ঘর প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ.এম. সালাউদ্দীন মনজু। তিনি আমাদের সংবাদদাতাকে জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪২, বন্দরে ৩৩, সদরে ৯৮, রূপগঞ্জে ৪০ আর সোনারগাঁয়ে ৪২টি পরিবারের মাঝে ঘর দেওয়া হবে।

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান করা শুরু করে শেখ হাসিনার সরকার। নারায়ণগঞ্জে এখন হাজার খানেক পরিবারকে পর্যন্ত জমিসহ সেমিপাকা একক ঘর প্রদান করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট