1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হত্যা মামলায় লালের ভাই আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

হত্যা মামলায় লালের ভাই আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুম (৫৪) কে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১১ টার দিকে তাকে ফতুল্লার ইসদার বুড়ির দোকান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন মাসুম ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইরের মনসুর আহম্মেদের পুত্র ও শামীম ওসমানের ক্যাডার প্রয়াত মাহাতাব উদ্দিন লালের ছোট ভাই।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারকৃতের নিজ বাড়ী থেকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মাসুমকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট