1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে যুবদলের সমাবেশ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

রূপগঞ্জে যুবদলের সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সমাবেশ করেছে রূপগঞ্জ ইউনিয়ন যুবদল। বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় শনিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সমু মার্কেট সংলগ্ন মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা মশিউর রহমান টিপুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম। এ সময় আরো বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আনোয়ার আব্দুল্লাহ, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজাহার মাহামুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন, রূপগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোমেন মিয়া, যুবদল নেতা আল মুনসুর ভুঁইয়া, বিএনপি নেতা মফিজুর রহমান, মাহাবুর রহমান, মাজহারুল হক রতন, আরিফ হাসান, ওমর সাঈদ, সাহিদা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে রূপগঞ্জকে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যুদের নির্মুল করা হবে। এ জন্য রূপগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট