1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টায় সেই সাদ্দাম আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টায় সেই সাদ্দাম আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টায় সাদ্দাম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা হতে এই ঘটনা ঘটে। আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ১৭ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

আটক সাদ্দাম হোসেন সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। এর আগে, বুধবার এক মামলায় জামিনে বের হয় সাদ্দাম। শুক্রবার মোগড়াপাড়ায় পুলিশের কাছে আটক হন তিনি।

সোনারাগাঁ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এমএ বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদ্দাম হোসেনকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন মামলা আছে। এপর্যন্ত আমরা ১৭টি মামলায় আসামির তালিকায় তার নাম পেয়েছি। শনিবার তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট