1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় নাসিক ৬ নং ওয়ার্ডস্থ সাধুরঘাটের পশ্চিম কিনার থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ভিকটিমের নাম-পরিচয় জানা সম্ভব না হলেও তার বয়স আনুমানিক ৩২ বছর হবে বলে জানিয়েছেন পুলিশ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। ধারণা করছি ৬-৭ দিন যাবত পানিতে ছিল মৃতদেহ। শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাইনি। ময়নাতদন্তের পর বাকিটা বলতে পারবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট