1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়াড়, তাদের সাথে খেলা হবে: মাওলানা ফেরদাউস - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়াড়, তাদের সাথে খেলা হবে: মাওলানা ফেরদাউস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, যারা আমাদের নামে কথা বলেন সাবধানে কথা বলবেন। ২০১৩ সালের রক্ত দেয়া পিউর খেলোয়াড় আমরা। তোমরা যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়াড় তাদের সাথে আগামী দিনে খেলা হবে। ৫ তারিখে সোহরাওয়ার্দীতে খেলা হবে। নারায়ণগঞ্জ থেকে ১ লাখ লোক আমরা সোহরাওয়ার্দীতে উপস্থিত হবো।

রবিবার (৩ নভেম্বর) বিকালে আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে ‘শাইখুল হিন্দ কনফারেন্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি, সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী ও খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসেন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তৈয়ব আল হুসাইন ও মাওলানা মুফতি জাবের কাসেমী, জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী, মুন্সিগঞ্জ জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা বশির আহমেদ, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামিয়াত পরিষদের সভাপতি মুফতি শামুল হক উজানী, কাশিপুর মাদ্রাসার মুহতারিম মাওলানা মুফতি আব্দুস সবুরসহ নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট