1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে যুবলীগ নেতা স্বপন আটক, ফতুল্লায় হস্তান্তর - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে যুবলীগ নেতা স্বপন আটক, ফতুল্লায় হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ে যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপনকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার (২ নভেম্বর) রাতে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের যাত্রাবাড়ি থানা, ফতুল্লা থান ও সোনারগাঁও থানায় পৃথক ৩টি মামলা রয়েছে।

আটককৃত মো. জাহিদুল ইসলাম উরফে স্বপন ফতুল্লার বড় নগর এলাকার ওয়ালি উল্লাহ মিয়ার ছেলে। সে সোনারগাঁও থানা যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক’র দায়িত্ব পালন করছেন।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলমান ‘বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে’ সোনারগাঁওয়ে কুখ্যাত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসাবে পরিচিত যুবলীগ নেতা মো. জাহিদুল ইসলাম ওরফে স্বপন, ফতুল্লার লিংক রোড ভুঁইগড় বাসস্ট্যান্ড এলাকায় তার সহযোগীদেরকে নিয়ে। আগ্নেয়াস্ত্র, পিস্তল, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলা করার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে। ছাত্র ও জনতার শান্তিপূর্ণ আন্দোলন বিফল করার জন্য আসামীগণ একত্রিত হয়ে তাদের হাতে থাকা অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমন করে। পরে আটককৃতর উস্কানি ও তার মদদে তার সহযোগী অন্যান্য আসামীরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন, বাস স্টেশনসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অগ্নি সংযোগ ও ভাংচুর করে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। আসামীর এরূপ সন্ত্রাসী কর্মকান্ডের ফলে সাধারন জনগণ গুরুতর আহত হওয়াসহ প্রানহানীর শিকার হয়।

র‌্যাব আরও জানায়, জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এক সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সাথে সখ্যতা তৈরি করে সোনারগাঁও এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার এই সব অপকর্মের জন্য ২০১৮ সালে তাকে দল হতে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে সে আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এর সাথে সখ্যতা তৈরি করে। এমপি কায়সার ও তার পিএস মাসুম’র প্রকাশ্যে মদদে স্বপন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজিসহ ভূমিদস্যুতা শুরু করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট ছিল। কিন্তু প্রকাশ্যে এলাকার মানুষ তার বিরুদ্ধে কথা বলা সাহস পেত না। তার এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো, মারধরসহ অমানসিক নির্যাতন করত।

তারই ধারাবাহিকতায় স্বপনকে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট