1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হত্যা মামলা: ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা রিমাণ্ডে - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

হত্যা মামলা: ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা রিমাণ্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ৷

শনিবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালত এ আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আব্দুস শাফিউল আলম জানান৷

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

শনিবার ভোরে রাজধানীর বেইলী রোডের বাসা থেকে গ্রেপ্তার হন লিটন সাহা৷ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ৷

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি ও ভোটারদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে আলোচনায় আসেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট