1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

না.গঞ্জে ৫৩তম সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ৫৩তম সমবায় দিবস উদযাপিত হয়েছে। শরিবার (২ নভেম্বর) সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় সমবায়ীদের নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কর্মকর্তা মো. ইমরান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল হাবিবের সভাপতিত্বে ও উপ সহকারী নিবন্ধক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, মুন্সীগঞ্জের বিআরডিবির ডিডি মোহাম্মদ ফেরদৌসুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, মোঃ মনির হোসেন, আনোয়ার হোসেন সজীব ও সাজেদা খাতুন মিতাসহ জেলার বিভিন্ন স্তরের সমবায়ীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট