1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘শ্রমিকদের সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতই আচরন করা হচ্ছে ‘ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

‘শ্রমিকদের সাথে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতই আচরন করা হচ্ছে ‘

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে ওই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আ. সালাম বাবুল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য জাকির হোসেন, আ. ছালাম, এ কে এম আনিসুজ্জামান, মো. রাকিব, আওলাদ হোসেন ও মো. তাইজুল প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৩ জন শ্রমিক গুলি করে হত্যা করেছে। রেশন, বাসস্থান ও মজুরি বৃদ্ধিসহ শ্রমিকদের কোন দাবি তারা বিবেচনায় নিচ্ছে না। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নেই। বন্ধ কারখানা চালু করার কোন বাস্তব পদক্ষেপ নেই। কোন আন্দোলন হলেই সেখানে গুলি চালানো হচ্ছে। শ্রমিকদের সাথে ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের মতই আচরন করা হচ্ছে।

নেতৃবৃন্দ বলেন এগুলো আর সহ্য করা হবে না। গার্মেন্ট শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণ করতে হবে। কারখানা ভিত্তিক রেশন দিতে হবে। বাসস্থান দিতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। দাবি বিবেচনায় না নিলে আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নেব।

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট