1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সমাবেশ শেষে ফেরার পথে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নাসিক সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, সিদ্ধিরগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আল আমিন হোসেন ও যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন মনা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি জানান, আজ নাসিক ৭ নং ওয়ার্ডের আদমজী কদমতলী এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে ‘সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অপকর্মের বিরুদ্ধে জনসমাবেশ’ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশ শেষ করে নেতারা বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকায় পৌঁছালে স্বপন মোল্লার নেতৃত্ব অর্ধশতাধিক সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় সন্ত্রাসীরা ওই তিনজনকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট