1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’শামীম ওসমান নারায়ণগঞ্জকে ভয়ংকর জনপদে পরিণত করেছিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

’শামীম ওসমান নারায়ণগঞ্জকে ভয়ংকর জনপদে পরিণত করেছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জকে বাংলাদেশের বুকে সন্ত্রাসের জনপদ হিসেবে কারা প্রতিষ্ঠিত করেছিল আপনারা তা জানেন। আজকে সেই শামীম ওসমান যিনি বোরকা শামীম হিসেবে পরিচিত, তারা এই নারায়ণগঞ্জকে লুটেপুটে ও দুর্নীতি, গুম-খুনের মাধ্যমে ভয়ংকর জনপদে পরিণত করেছিল। এখনো তাদের অনেক নেতাকর্মী সক্রিয় আছে। নারায়ণগঞ্জ ও বাংলার মাটিতে ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও যুবলীগকে নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী দলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শিগগিরই তাদের গ্রেপ্তার ও দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে নারায়ণগঞ্জের মানুষ নিরাপদ হবে না।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর যুবদলের রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের যুদ্ধ শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। বাংলাদেশের মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। সেই আন্দোলনের পরিসমাপ্তি এখনো হয়নি। যুবদল গত ১৭ বছর আন্দোলন করে রাজপথে যেভাবে রক্ত দিয়েছে, সে বিপ্লবের ফসল হিসেবে ৫ আগস্ট হয়েছে। আমি মনে করি তারা প্রাথমিকভাবে সফল হয়েছে। কিন্তু এখনো বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে ব্যবসায়ী সংগঠন, স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এসব প্রতিষ্ঠানে কোনো ফ্যাসিবাদী লোককে স্থান দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠানে যারা ফ্যাসিবাদীদের স্থান দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ, যুবসমাজ ও ছাত্রসমাজকে নিয়ে তাদের প্রতিরোধ করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট