1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মহানগর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

মহানগর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সকাল এগারোটায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির বিশাল আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


এসময়ে প্রায় কয়েক হাজার মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়।


এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে মহানগর যুবদলের দুশতাধিক নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান করেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, মঞ্জুরুল আলম মুসা, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, আশিকুর রহমান অনি, মো. এরশাদ, কামরুল হাসান, অদুদ সাগর, মিনহাজ মিঠু, হাবিবুর রহমান মাসুদ, সম্রাট হাসান সুজন, জুনায়েদ মোল্লা, কাজী সাদ্দাম, এ এইচ সৌরভ, মানিক বেপারী, মো. বাবুল মিয়া, মো. বাদশা, মো. শাকিল, শফিকুল ইসলাম শফিক, শাহীন শরীফ, আরিফ খান, পলাশ বেপারী, সজিব আহমেদ, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল কালু, আঃ হাকিম, রেজাউল করিম রেজা, মো. হারুন, মো. নুরুজ্জামান, মো. বাদশা, জহিরুল ইসলাম হারুন, মঞ্জু হোসেন, আরিফ চৌধুরী, আরিফ সাউদ, আঃ কাদির, সোহেল প্রধান, রাশেদুল ইসলাম রাশেদ, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মাহাবুবুর রহমান, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, মিন্টু, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, মো. জামান, সজিব, নিজাম উদ্দিন, সাগর মুন্সী, আঃ রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট