1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও সন্ত্রাসী শিপুল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ও সন্ত্রাসী শিপুল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি শরীফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রফিকুল ইসলাম শিপলু আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার শিপলুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা দুটি হত্যাসহ নারী নির্যাতনের মামলা রয়েছে। রোববার বিকেলে শিপলুকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট