1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে হাসিনা-রেহানার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে হাসিনা-রেহানার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি আজ বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মুখ্য সচিব মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, (নাসিক) সাবেক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলসহ ঢাকা নারায়ণগঞ্জসহ বিভিন্ন বিভিন্নস্থানের লোকজনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের পূর্ব পাশের মদিনা কোল্ড স্টোরেজের সামনে ছাত্র-জনতার আন্দোলনে উল্লেখিত আসামিরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে প্রাণ রক্ষায় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আসামি শাহ আলম মানিক মাস্টার (৪৮), আশরাফ, মো. মহসিন (৩৫) ও ভাগিনা মামুন (৪০) আগ্নেয়াস্ত্র দিয়ে ভুক্তভোগী হোসাইন আহমেদের ডান হাতে গুলি করে। পরে লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করলে সেখানে তার হাতটি কেটে ফেলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট