1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পোশাক কারখানায় আগুনে পুঁড়ে গেছে ২ লাখ পিছ টি-শার্ট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

ফতুল্লায় পোশাক কারখানায় আগুনে পুঁড়ে গেছে ২ লাখ পিছ টি-শার্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। আগুনে পুঁড়ে গেছে রপ্তানির জন্য প্রস্তুতকৃত দুই লাখ পিছ তৈরি টি-শার্ট। যার ক্ষয়ক্ষতির পরিমান দুই কোটি টাকা বলে দাবি কারখানা কতৃপক্ষের।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় নূর গ্রীন কম্পোজিট নামে পোশাক কারখানার দুই তলা ভবনের নীচতলায় এই অগ্নিকান্ড ঘটে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাকিব নূর জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনের খবর পেয়ে হাজীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।তাদের দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ফ্যাক্টরির নিচ তলায় গোডাউনে রপ্তানির জন্য প্রায় চার লাখ পিস তৈরি টি-শার্ট, বিপুল পরিমান সূতা ও এক্সেসরিস মজুদ করা ছিল। আগুনে দুই লাখ পিছ টি-শার্ট সহ এক্সেসরিস ও আসবাবপত্র পু্ঁড়ে গেছে। এতে আমাদের দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক ফখর উদ্দিন আহমদ জানান, ফতুল্লার লামাপাড়া এলাকার একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ড ঘটেছে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ফলে আগুন বেশি ছড়াতে পারেনি। দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট