1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফেন্সিডিলসহ তিন যুবক আটক, ডিবির দাবি ‘মাদক ব্যবসায়ী’ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফেন্সিডিলসহ তিন যুবক আটক, ডিবির দাবি ‘মাদক ব্যবসায়ী’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে ৩ যুবককে আটক করেছে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাংরোড বাসস্ট্যান্ডে জনতা পুস্পালয় নামক ফুলের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬লাখ টাকা মূল্যের ১শ’ ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে জানায় ডিবি।

আটককৃরা হলো, কুমিল্লা মনোহরগঞ্জ দিসা বন্দর এলাকার রফিকুল ইসলাম হিরু মিয়ার ছেলে মো. সাইমন (২৬), কুমিল্লার সদর দক্ষিণের ধনপুর এলাকার আমান উল্লাহর ছেলে মো. ওমর ফারুক (২৪) ও কুমিল্লা কোতোয়ালীর বারোপাড়া এলাকার বেল্লাল হোসেনের ছেলে মো. সাব্বির হোসেন (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের পাঠানো তথ্যে নিশ্চিত করে তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার’র নির্দেশনায় মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার ‘খ’ জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ) অংকুর কুমার ভট্টাচার্য সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, চিটাগাংরোড বাসস্ট্যান্ডে জনতা পুস্পালয় নামক ফুলের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে। তারই ধারাবাহিকতায় তাদের আটক করা হয়েছে।

এক বার্তায় আরও জানানো হয়, অভিযানে আটককৃত সাইমন এর ঘাড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত ১৫০ বোতল কথিত নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল পাওয়া যায়, যার মূল্য অনুমানিক ৬লাখ টাকা। জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ফেন্সিডিল দীর্ঘদিন যাবৎ নিজেদের হেফাজতে রেখে পারস্পারিক সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী বিক্রয় করে আসছে। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য যে, আসামি মো. সাইমন (২৬) এর নামে কুমিল্লার মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট