1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্ব আয়োডিন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ২১ অক্টোবর ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ বিসিক এর আয়োজনে ও এনআই বাংলাদেশের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক’র সভাপতিত্বে ও বিসিক নারায়ণগঞ্জ এর সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন’র সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সাকিব আল রাব্বি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুল মান্নান মিয়া, সহকারী উপ-পরিচালক কৃষিসম্প্রসারণ অদিদপ্তর মো: তাজুল ইসলাম, মো: আছলাম মিয়া ডিএসবি-২, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ লবণ মিল মালিক সমিতির সভাপতি পরিতোষ কান্তি সাহা, বিসিক নারায়ণগঞ্জ জেলার সহকারী মহাব্যবস্থাপক মো:জসিমউদ্দিন, এসিআই সল্টের আলমগীর কবির, সোনারগাঁও সল্টের মো: আনোয়ার হোসেন, মোল্লা সল্টের মো: শাকিব উদ্দিনসহ নারায়ণগঞ্জের বিভিন্ন লবণ মিল মালিক, ব্যবসায়ী, ভোক্তাবৃন্দ।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, লবন ব্যবসায়ীরা আয়োডিন মিক্সিনের ব্যবহারের ক্ষেত্রে মেশিন ব্যবহার করুন। আয়োডিনে যারা তারতম্য করেন তাদের মনিটরিংয়ে জন্য বিসিক নারায়ণগঞ্জের প্রতি আহবান করেন। সঠিক মাত্রায় আয়োডিন থাকে সেদিকে নজর রাখতে হবে। অধিকাংশ কোম্পানীরই আয়োডিনের মান মাত্রা ভালো এটিই আশার কথা। কিন্তু খোলা লবন যদি মানুষ খায় সেক্ষেত্রে স্বাস্থ্যঝুকি থাকে।

এ সময়ে মানবজীবন সহ প্রানীদের জীবনেও আয়োডিনের ভূমিকা অপরিহার্য এমন বিষয়ে বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থিথ সকলের মাঝে তুলে ধরেন বিসিক নারায়ণগঞ্জ এর সম্প্রসারণ কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট