1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে সেনাসদস্যকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

নারায়ণগঞ্জে সেনাসদস্যকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহীন আলম নামে এক সেনাসদস্যকে হত্যার দায়ে তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার আলী হোসেনের ছেলে জীবন (২৫), সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার শওকত আলীর ছেলে সুমন মিয়া (২৭) এবং একই এলাকার আসলাম মিয়ার ছেলে জুম্মন মিয়া (২৪)। এদের মধ্যে সুমন মিয়া পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জানুয়ারি রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা ক্যান্টনমেন্টে কর্মরত সৈনিক (কুক) শাহীন আলম (২২) সাত দিনের ছুটিতে নিজ বাড়ি চাঁদপুরের উদ্দেশে রওনা হয়ে তার বন্ধু ফারহাবিরের বাসায় (সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকা) যাচ্ছিলেন। এ সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক বেঙ্গল প্যাসিফিক লিমিটেড কারখানার পাশে পেছন দিক থেকে পেশাদার ছিনতাইকারী জীবন, সুমন ওরফে বিয়ার সুমন ও জুম্মন অটোরিকশাযোগে এসে শাহীনের গতিরোধ করে। ছিনতাইকারীরা সৈনিক শাহীন আলমের মানিব্যাগ ও টাকা-পয়সা ছিনতাইকালে তিনি বাধা দিলে জীবন ও সুমন তাদের হাতে থাকা সুইচ গিয়ার দিয়ে প্রাণনাশের উদ্দেশে উপুর্যুপরি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সৈনিক শহীন আলমকে উদ্ধার করে দ্রুত সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়। পরে ভোর সাড়ে ৫টায় সিএমএইচের কর্তব্যরত চিকিৎসক সৈনিক শাহীন আলমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সেনাসদস্যের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট