1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে উপদেষ্টা ফারুক ‘পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না’ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ যাদুঘর-টিপরদি সড়কে মরণফাঁদ: চরম দুর্ভোগে পর্যটক ও এলাকাবাসী টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত লন্ডনের নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো শীতলক্ষ্যায় ঘাট সিন্ডিকেটের তাণ্ডব, রাজস্ব লুট: নির্বিকার বিআইডব্লিউটিএ মহানগর শিক্ষক ফোরামের স্মারকলিপি প্রদান মাও. সানাউল্লাহ নূরীর মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে রূপগঞ্জে ইটিপিবিহীন প্রতিষ্ঠানের বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে হোসাইনকে সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে আইনজীবীদের মানববন্ধন

রূপগঞ্জে উপদেষ্টা ফারুক ‘পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৫০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, ফায়ার সার্ভিসের এরিয়াল প্লাটর্ফম ল্যাডার আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তির একটি অসাধারণ সংমিশ্রণ। যা একটি বহুমুখী এবং দক্ষ সরঞ্জামের ব্যবহার সহজতা, চলাচলে নমনীয়তা, নিরাপত্তা নির্ভরযোগ্যতা নিশ্চিত করে। বিভিন্ন প্রতিকূল অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার সাথে এটি ঘনবসতিপূর্ণ শহর থেকে চ্যালেঞ্জিং শিল্প পরিবেশে জীবন ও সম্পদ রক্ষার জন্য অপরিহার্য সম্পদ। এগুলোর যথাযথ ব্যবহারের করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) রূপগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মোট ১১টি এরিয়াল প্লাটফর্ম ল্যাডার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্বাচল উপশহরের ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে এ যন্ত্রগুলো সরবরাহ করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপদেষ্টা ফারুক ই আজম।

এসময় তিনি আওর বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই অন্তবর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ। মানুষের আকাঙ্ক্ষিত ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরাও চাচ্ছি দ্রুত নির্বাচন শেষ হোক। কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত নির্বাচনে আসা যাচ্ছে না। ফায়ার সার্ভিস বর্তমানে যন্ত্রপাতি ও প্রশিক্ষণের দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ফায়ার সার্ভিস এর সেবা এখন পৌঁছে দেওয়া সম্ভব। কোথাও অগ্নিকাণ্ড ঘটলে এটি নিবারনের জন্য মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। যন্ত্রপাতির তুলনায় জনবল কম থাকায় এর যথাযথ সেবা পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করবো দ্রুত সময়ে ফায়ার সার্ভিসে দক্ষ জনবল গড়ে তোলার।

অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মোঃ নাহিদ আজগর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট