1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুতুবপুর ইউপি মেম্বার ও ছাত্রলীগ সভাপতি র‌্যাবের হাতে ধরা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

কুতুবপুর ইউপি মেম্বার ও ছাত্রলীগ সভাপতি র‌্যাবের হাতে ধরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্যসহ ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) ফতুল্লা থানার ভূইগড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন, ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিন হোসেন সাগর এবং কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ আলম মাস্টার। আমিন হোসেন সাগর ফতুল্লা মডেল থানার মাহমুদপুরের আলাউদ্দিনের ছেলে ও শাহ আলম মাস্টার একই থানার ভূইগড়ের আবুল হোসেনের ছেলে।

আটককৃতদের ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম।

ওসি শরিফুল ইসলাম জানান, ফতুল্লা থানার মোট ৫টি মামলার আসামি তারা। এর মধ্যে আমিন হোসেন সাগরের বিরুদ্ধে চারটি মামলা ও শাহ আলম মাস্টারের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি ও হামলার ঘটনায় এ মামলা করা হয়। আটকদের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট