1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার সায়মমের দুর্নীতি নিয়ে প্রতিবেদন: একুশে টেলিভিশনের ৩ সাংবাদিককে গুমের হুমকি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

ফতুল্লার সায়মমের দুর্নীতি নিয়ে প্রতিবেদন: একুশে টেলিভিশনের ৩ সাংবাদিককে গুমের হুমকি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“হাজার কোটি টাকার মালিক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ক্যাশিয়ারের আয়কর নথীতে ১২ কোটি টাকা” সংবাদ পরিবেশন হওয়ার পর একুশে টিভির তিন সাংবাদিককে হত্যা ও গুমের হুমকি দিয়েছে সাবেক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ‘ক্যাশিয়ার’ সৈয়দ আহসান আহম্মেদ সায়মুম।

এ বিষয়ে বুধবার দুপুরে একুশে টিভির নারায়নগঞ্জ জেলার ক্যামেরা পারসন রবিউল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী(নং- ৬১৮) করেন।

সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়,হাজার কোটি টাকার মালিক সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানের ক্যাশিয়ারন সৈয়দ আহসান আহমেদ সায়মুমের আয়কর নথীতে ১২ কোটি টাকা” সংবাদ পরিবেশন হওয়ার পর সায়মুম বিদেশ থেকে আমাকে সহ একুশে টিভির সিনিয়র রিপোর্টার দিপু সিকদার ও নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায় কে বিদেশ থেকে (বাংলাদেশী সিমের ওয়াটসপ নং ০১৭১৫-২৫০৫৫০) বুধবার সকাল ১১ টার দিকে ফোন দিয়ে প্রান নাশের হুমকি প্রদান করে। এবং বলে যে” তোরা ফের কোন সংবাদ পরিবেশন বা কোন তথ্য সংগ্রহ করিলে তোদের পরিবারের লোকজনদের সহ প্রত্যেক কে প্যাকেট করে নারায়নগঞ্জ থেকে চিরতরে বিদায় করে দিব।”
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সাধারন ডায়েরীর বিষয়টি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট