1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কালিরবাজারের ধ্বংসস্তূপ পরিদর্শনে মহানগর জামায়াতে ইসলামী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত

কালিরবাজারের ধ্বংসস্তূপ পরিদর্শনে মহানগর জামায়াতে ইসলামী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
কালিরবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেছে মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা। সোমবার (৭ অক্টোবর) বিকেলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ কালিরকাজারের মসলা পট্টিতে গলিতে পরিদর্শনে আসেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ কমিটির অন্যতম সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমদ, মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন ও কালিরবাজার দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল লতিফসহ আরও অনেকে।

এসময় নেতৃবৃন্দরা বলেন, আগুনে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতি আমরা মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা পরিদর্শন করেছি। গতকালও যারা ব্যবসায়ি ছিলেন আজ তারা পথে নেমে গেছেন। এই মুহুর্তে তাদের ধর্য্য ধারন করতে বলা ছাড়া আর কোন ভাষা নেই আমাদের। আমরা আজ দেখে গেলাম, পরবর্তিতে যদি পারি আমাদের দলের পক্ষ থেকে কিছু সাহার্য্য করা সম্বভ হলে করবো। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে এখানে যে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পূর্নবাসন ও ব্যবসা চালু করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক।

শেষে ব্যবসায়ীদের এ বিপদে মহান আল্লাহরে সাহায্য চেয়ে দোয়া করেন নেতৃবৃন্দরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট