1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সমাধান নয় ফটোসেশনে ব্যস্ত ছিলেন শামীম ওসমান-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

সমাধান নয় ফটোসেশনে ব্যস্ত ছিলেন শামীম ওসমান-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জলাবদ্ধতা ফতুল্লা বাসীর অন্যতম সমস্যা। বর্ষা আসলেই সামান্য বা অতি বৃষ্টিতে ডুবে যায় ফতুল্লার অধিকাংশঞ্চল। জলাবদ্ধতা নিরসনে এবার স্থানীয় বাসীদের সাথে আলোচনায় বসেছে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী। সোমবার (৭ অক্টোবর) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্থানীয়বাসী তাদের দীর্ঘদিনের জলাবদ্বতার সমস্যার কথা তুলে ধরে সমাধান করার অনুরোধ করেন।

স্থানীয়বাসীদের উদ্দেশ্যে রিয়াদ মোহাম্মদ চৌধূরী বলেন, অতিতে যারা ক্ষমতায় ছিলেন তাদের স্বদিচ্ছা থাকলে এতোদিনে হয়তো জলাবদ্ধতার মতো দূর্বিসহ সমস্যা সমাধান হয়ে যেতো। তারা সেটা করেনি। তারা (শামীম ওসমান) শুধু পানিতে নেমে ফটোশেসন করেছেন। এলাকাবাসী এই সমস্যা সমাধানে অনেক দৌড়ঝাপ করেছেন,তাদের নিকট বার বার গিয়েছেন কিন্ত সমাধান করার শুধুমাত্র আশ্বাস দিয়েছেন। তবে সমাধান করে দেয়নি। এ সময় তিনি সমাধান করার বিষয়ে বলেন, আমি আপনাদের নিয়ে জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারের উচ্চ মহলে যাবো। জলাবদ্ধতা দূর করার জন্য এবং সমাধানে আমি অতিতেও যেমন ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো য ইনশ আল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আউয়াল,পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির উপদেস্টা মোহাম্মদ রশীদ, সভাপতি মোসলেম উদ্দিন মুসা, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আজাদ, ব্যবসায়ী মোঃ সাইদুল,ইউপি সদস্য মাঈনুদ্দিন মিয়া, পৌষাপুকুর পাড় মসজিদ কমিটির সহ-সভাপতি হবুল মিয়া,আব্দুল কাদির, স্থানীয় মুরুব্বি জাহাঙ্গির মিয়া, তরুন ব্যবসায়ী জনি, মোঃ আসলাম,বিএনপি নেতা মান্নান, শামীম হোসেন সহ লালপুর,পৌষাপুকুর পাড়, গাবতলী,ইসদাইর,টাগারপাড়ের বাসীন্দারা।

ইতিমধ্যেই রিয়াদ মোহাম্মদ চৌধূরী জলাবদ্ধতা নিরসনে বিকল হয়ে থাকা জেনারেটর পাম্প চালু করে দিয়েছে। সেক্ষেত্রে জেনারেটর পাম্প সংস্কার সহ পাম্প পরিচালনাকারীর বকেয়া বেতন নিজ অর্থায়নে পরিশোধ করে তা সচল করে দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট