1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আনসার ভিডিপি'র সভা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

না.গঞ্জ সদরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আনসার ভিডিপি’র সভা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেন ঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা -২০২৪ নির্বিঘ্নে পালন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সদর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার ৭৭ টি পূজা মন্ডপে মোট -৫১২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
রবিবার (৬ অক্টোবর) বেলা ১১টায় সদর উপজেলা কার্যালয়ের হলরুমে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তফা কামাল’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দনা প্রদান করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কেল এডজুটেন্ট মো. মিজানুর রহমান চৌধুরী।
উক্ত সভায় প্রধান অতিথি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ জাহিদ হোসেন শারদীয় উৎসবে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন, যে,আপনাদের উপর যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথ ভাবে দায়িত্ব পালন করবেন।কোন অপ্রতিকর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে অবগত করতে বলেন এবং ৯৯৯ কল করে জানানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে অবগত করতে বলেন। সনাতন ধর্মাবলম্বীগন যাতে আনন্দচিত্তে ও নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে সে বিষয়ে যার যার দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করে এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, খায়রুল আলম,
ফাতেমা বেগমসহ সদর উপপজেলাধীন বিভিন্ন পর্যায়ের কমান্ডার,দলনেতা ও দলনেত্রীগণ।
পূজামন্ডপ গুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণসহ ৩৫ টি পূজামণ্ডপ অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে আজ সোমবারন(৬ অক্টোবর);হতে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। ৬ অক্টোবর থেকে ৭ অক্টোবরন পর্যন্ত মোট জনবলে অর্ধেক জনবল দায়িত্ব পালন করবেন। আগামী ৮ অক্টোবর হতে সকল আনসার ও ভিডিপি সদস্য – সদস্যাগণ পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করে যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT