1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খানের ৫১ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বাস টার্মিনালে দোয়া ও কেককাটা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

জাকির খানের ৫১ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বাস টার্মিনালে দোয়া ও কেককাটা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহনগর বিএনপি নেতা জাকির খানের ৫১তম জন্মদিন উপলক্ষে মিলাদ-দোয়া ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে অনুষ্ঠিত হয় এ দোয়া ও কেককাটা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাকির খান মুক্তি পরিষদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম উক্ত অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা দক্ষিন মৎস্যজীবী দলের আহ্বায়ক মো: শাহআলম, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, জাকির খান মুক্তি পরিষদ ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মমিনুল্লাহ মমিন, বিএনপি নেতা মশিউর রহমান মশু, নারায়ণগঞ্জ সিটি বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন লিটন, এমডি মো: দেলোয়ার হোসেন, মো: সাদ্দাম হোসেন, সভাপতি মো: সেলিম হোসেন, পরিবহন শ্রমিক নেতা মো: ফারুক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট