1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভারতে বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মিছিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

ভারতে বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারতে বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংগঠনের সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর নেতৃত্বে প্রতবাদি মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহা ওমর ফারুক। এসময় সভাপতি বলেন, যিনি সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতোবা,তিনি আমাদের প্রিয়নবী,বিশ্ব নবী হযরত মোহাম্মদ মোস্তফা( সা:) এবং পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম,আমরা অনলাইনে দেখেছি ভারতে আমাদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও শ্রেষ্ঠ নবী কে নিয়ে কটুক্তি করেছে,আমরা এর তীব্র নিন্দা ও ফাসির দাবী জানাই।

ছাত্র নেতা ওমর ফারুক বলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সব সময় অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে কাজ করে,আজ ইসলাম ও নবী করিম সা: নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপী বিক্ষোভ মিছিল হবে,আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাংগঠনিক সম্পাদক মুহা নোমান আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহা আমির হামজা সাধারণ সম্পাদক মুহা আবরারুল করিম সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ব বৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট