1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিবন্ধন পাওয়ায় শহরে গণসংহতির আনন্দ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

নিবন্ধন পাওয়ায় শহরে গণসংহতির আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিজেদের নির্বাচনী প্রতীক ‘মাথাল’ নিয়ে শহরে আনন্দ মিছিল করেছে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় চাষাড়ায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
পরে মিছিলটি কালিবাজার দিয়ে প্রদক্ষিণ করে ২নং রেলগেইট হয়ে গণসংহতি’র জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন, গণসংগতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, জেলা কমিটির সদস্য রফিকুল বাপ্পি, আলমগীর হোসেন আলম, নাজমা বেগম, আব্দুল আল মামুন, আওলাদ হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT