1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নিখোঁজদের তালিকা করছে শিক্ষার্থীরা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

নিখোঁজদের তালিকা করছে শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিখোঁজদের তালিকা করছে সাধারণ শিক্ষার্থীরা৷ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল ছয়টা পর্যন্ত তারা ১২৬ জনের নাম তালিকাভুক্ত করেছেন বলে জানিয়েছেন সরকারি মুড়াপাড়া কলেজের স্নাতকের ছাত্রী মাহিমা মীর রিপা৷

“রোববার রাতে আগুন লাগলেও মঙ্গলবার সকাল পর্যন্ত আমরা কারখানাটিতে এসে দেখে দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কোনো তালিকা করা হচ্ছিল না৷ নিখোঁজদের স্বজনরা হাতে ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কেউ তাদের নামগুলো তালিকাভুক্ত করছিলেন না৷ প্রশাসনের কারও কাছে নিখোঁজের সংখ্যা জানতে চাইলেও তারা জানাতে পারছিলেন না৷ মিডিয়াতে দেখেছি ফায়ার সার্ভিস একটি নিখোঁজ তালিকা করেছিলেন, কিন্তু আমরা তাদের কাছে জানতে চাইলে তারা তালিকার করার কথাটি অস্বীকার করেন৷ ফলে আমরা স্টুডেন্টরা অন্তত এ দুর্ঘটনায় অন্তত কতজন নিখোঁজ আছে তা পাবলিকালি জানানোর জন্যই দুপুর থেকে তালিকা করা শুরু করি৷”

প্রশাসনের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে সন্ধ্যা সাতটায় ডিসি বলেন, ‘রূপগঞ্জ উপজেলা প্রশাসনকে নিখোঁজদের একটি তালিকা করার নির্দেশনা দেবার পর তারা তালিকা করা শুরু করেছেন৷ তবে তালিকায় কতজন রয়েছেন এ মুহুর্তে বলতে চাচ্ছি না৷’

শিক্ষার্থীদের তালিকা প্রসঙ্গে বললে ডিসি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের তালিকাটিও সংগ্রহ করবো৷ দুটো মিলিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা হবে৷’

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘মামলাটি মূলত মালিকপক্ষেরই করা উচিত৷ তারা এখনো মামলা করেননি৷’

এদিকে, আগুনের ঘটনার ৪৮ ঘন্টা পরও আগুন পুরোপুরি না নেভায় উদ্ধার অভিযান শুরু করতে না পারায় নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে৷

রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজদের স্বজনদের কারখানার প্রধান ফটকের বাইরে অপেক্ষমান দেখা গেছে৷

অন্যদিকে আগুনের ঘটনায় গাজী টায়ারস কারখানার কর্মরত কোনো কর্মী নিখোঁজ নেই বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কামরুজ্জামান৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট