1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

গাজী টায়ার: ২২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
প্রায় ২২ ঘণ্টা পর গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দেওয়া আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা ভবনের সামনে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, “আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি৷ পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে৷”

রোববার রাত ৯টার দিকে কারখানাটিতে আগুন দেয় দুর্বৃত্তরা৷ তার আগে দুপুর থেকে কারখানাটিতে হামলা চালিয়ে লুটপাট করা চলে৷

সোমবার সকালে ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, রোববার রাত ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পান তারা৷ যানজটের কারনে ঘটনাস্থলে পৌঁছাতে ১১টা ৪০ বেজে যায়৷ তারপর থেকে তারা অগ্নিনির্বাপনে কাজ শুরু করেন৷

সন্ধ্যার ব্রিফিংয়ে তিনি বলেন, “সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।”

এ সময় নিখোঁজদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের বলেন, “ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের৷ আগুন নির্বাপন করাই আমাদের প্রথম দায়িত্ব৷ ভিকটিম লিস্টের দিকে আমাদের নজর নেই৷ আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি৷ তাদের স্বজনদের নিকট পাঠিয়ে দিয়েছি৷”

কারখানার প্রধান ফটকে ফায়ার সার্ভিসের সদস্যরা তালিকা করছিলেন- সাংবাদিকরা এ তথ্য জানালে পরিচালক বলেন, “সে ব্যাপারে কোনো তথ্য আমার জানা নেই৷ কেউ তালিকা করে থাকলে তাকে জিজ্ঞেস করতে পারেন৷ কেননা আমিও কিছুটা ডাউটের (সন্দেহ) মধ্যে পড়ে গেছি যে (তালিকা করার) এ তথ্যটা আপনাদের কে দিল৷ আমরা তো কখনও কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো তালিকা করি না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT