1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জন্মাষ্টমী উপলক্ষে এসপির সাথে পূজা উদযাপন নেতৃবৃন্দের মতবিনিময় সভা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

জন্মাষ্টমী উপলক্ষে এসপির সাথে পূজা উদযাপন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। জন্মাষ্টমীর উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফার রাসেলের সাথে মত বিনিময় করেছেন জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল আগত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন জন্মাষ্টমী উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। কোন প্রকার গুজবে কান না দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী আয়োজনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সফলভাবে আয়োজন করতে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ পুলিশের সহযোগিতা কামনা করেন এবং পুলিশ সুপারকে জন্মাষ্টমীর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত সাবেক ট্রাস্টি ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শ্যামল বিশ্বাস, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হিমাদ্রি সাহা হিমু, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্য প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট