1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা শহরে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর শহরের ডিআইটি মসজিদ এলাকায় আন্দোলনে নিহতদের ও আহতদের জন্য দোয়া ও দোয়া শেষে ছাত্র জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়।

একই সময়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইলে বিক্ষোভ ও ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি তোলারাম কলেজের এক শিক্ষার্থী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালন করতে এবং আমাদের আন্দোলন চলাকালীন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিলে অংশ নিয়েছে।

যত শিক্ষার্থীদের সরকার গ্রেপ্তার করেছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি গণহারে দেশব্যাপী দায়ের করা শত শত মামলা প্রত্যাহার করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট